রানের পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ২০:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২১:০১

আজহার অপরাজিত ৫২ রানে হাফসেঞ্চুরি পূরণ করে ফিরে গেছেন সামি আসলাম। তার ওপেনিং সঙ্গী আজহার আলী অবশ্য ফিফটি করে এখনও আছেন অপরাজিত। উদ্বোধনী জুটি থেকে ৯৩ রান পাওয়া পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে দুর্দান্তই। আর তাতে আবুধাবি টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে রান পাহাড়ে চাপা দিতে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১১৪ রান করলেও এখনই লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৪২। হাতে থাকা ৯ উইকেটে লিডটা ঠিক কত দূর নিয়ে যায় পাকিস্তান, সেটাই এখন দেখার।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ১০৬ রানে। তৃতীয় দিনে আরও ১১৮ রান যোগ করে তারা অলআউট হয় ২২৪ রানে। ৪৫২ রানে প্রথম ইনিংস শেষ করা পাকিস্তান তখনই এগিয়ে ছিল অনেক রানে। দুই ওপেনার আজহার আলী ও সামি আসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই লিডটা আরও বাড়িয়ে নিয়েছে মিসবাহ-উল-হকরা। শ্যানন গ্যাব্রিয়েলের বলে সামি ৫০ রান করে আউট হলে শেষ বিকালে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তিনি আউট হলেও আরেক ওপেনার আজহার অপরাজিত আছেন ৫২ রানে, যিনি চতুর্থ দিনের খেলা শুরু করবেন আসাদ শফিকের (৫*) সঙ্গে।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম