বিপিএলেও যুক্ত হলো ইমপ্রেস অ্যান্ড মাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৬, ১৩:২৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৩:২৯

বিপিএলেও যুক্ত হলো ইমপ্রেস অ্যান্ড মাত্রা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে ৪ নভেম্বর। এর আগেই ঘোষণা করা হলো বিশ্বব্যাপী এর প্রচারস্বত্ত্বাধিকারীর নাম। সর্বোচ্চ দর হাঁকানো প্রতিষ্ঠানটি হলো ইমপ্রেস অ্যান্ড মাত্রা কনসোর্টিয়াম।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মোট চারটি কোম্পানি প্রচারস্বত্ত্বের জন্য আগ্রহ দেখায়। এরা হলো-গাজী টিভি, অ্যাড্রেন্ট অ্যান্ড মিডিয়া কম, ইমপ্রেস অ্যান্ড মাত্রা কনসোর্টিয়াম ও টপ অব মাইন্ড।  বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এদের মধ্যে ইমপ্রেস অ্যান্ড মাত্রা কনসোর্টিয়ামই সর্বোচ্চ দর হাঁকিয়েছে। এখন এই প্রতিষ্ঠান যাদের কাছে স্বত্ত্ব বিক্রি করবে তারাই বিপিএল সম্প্রচার করতে পারবে।   

উল্লেখ্য, এর আগে দুই বছরের জন্য ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পনসরশিপ পায় ইমপ্রেস অ্যান্ড মাত্রা কনসোর্টিয়াম। আগামী দু’বছরের বাংলাদেশ ক্রিকেটের সব সিরিজের নামকরণ, স্ট্যাম্প, বাউন্ডারি রোপ, গ্যালারি, শিরোপা, টিম বাস ও স্টেডিয়ামের প্রবেশ পথে নিজেদের নাম ব্যবহার করার স্বত্ত্ব পেয়েছে সংস্থাটি।  ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম