ভারতের কাছে কিউইদের আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৬, ২০:১৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:২৩

ভারতের কাছে কিউইদের আত্মসমর্পণ বিশাখাপত্তমে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের কাছে শনিবার অসহায় আত্মসমর্পণ করেছে নিউজিল্যান্ড। ২৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড ২৩.১ ওভারে ৭৯ রানেই অলআউট হয়েছে। টস জিতে আগে ব্যাট করা ভারত ৬ উইকেটে করেছিল ২৬৯। শেষ ম্যাচে ১৯০ রানের বড় জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

এদিন লেগ স্পিনার অমিত মিশ্র ছিলেন নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপে ধস নামানোর নায়ক। ছয় ওভারে ১৮ রানে পাঁচ উইকেট নিয়ে তিনি গুড়িয়ে দেন সফরকারীদের সকল প্রত্যাশা। বাম হাতি স্পিনার অক্ষর প্যাটেল নেন ৯ রানে দুই উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে শেষ সাতটি উইকেট হারায় নিউজিল্যান্ড। পাঁচজন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। তবে ওপেনার টম ল্যাথাম ও রস টেলরের দুটি ১৯ রানের ইনিংস ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৭ রান আরও বড় ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচায় কিউইদেরকে।

 এর আগে সিরিজে রোহিত শর্মার প্রথম অর্ধশতকে ভারত পায় বড় সংগ্রহের ভিত্তি। অপর ওপেনার আজিঙ্কা রাহানে ২০ রানে বিদায় নেওয়ার পর বিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেন রোহিত শর্মা। রোহিত শর্মার ৭০ রানের মারমুখী ইনিংসে বল ছিল ৬৫টি; ছক্কা তিনটি, বাউন্ডারি পাঁচটি।

কোহলি এরপর জুটি হিসেবে পান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। চার নম্বরে  ব্যাট করা ধোনিকে নিয়ে কোহলি গড়েন  ৭১ রানের জুটি। কোহলি দেখেশুনেই খেলছিলেন, ৬৫ রান করার পর ইশান্দার সোধির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দেন তিনি। ৭৬ বল, ২টি চার ও একটি ছক্কার ইনিংসটি প্রমাণ করে মারমুখী নয় বরং ধীর স্থির ছিল কোহলির ব্যাট।

মহেন্দ্র সিং ধোনিও অনুসরণ করেন কোহলিকে। মেরে খেলার ঝুঁকি না নিয়ে সিঙ্গলসের ওপরই নজর দেন তিনি। ৫৯ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪১ রানে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। এরপর স্লগওভারে রানের গতি বাড়ানোর উদ্যোগ নেন কেদার যাদব ও অক্ষর প্যাটেল। ৩৭ বলে দুটি চার একটি ছক্কায় ৩৯ রান করেন কেদার যাদব, ১৮ বলে ১টি চার ও ১টি ছক্কায় ২৪ রান করেন অক্ষর।

পেসার ট্রেন্ট বোল্ট ৫২ রানে দুটি ও স্পিনার ইশান্দার সোধি ৬৬ রানে দুটি উইকেট নেন।

/আরএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি