ভারত সফরে ইসিবিকেই খরচ বহন করতে বললো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১৭:১৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৭:২৭

ভারত সফরে ইসিবিকেই খরচ বহন করতে বললো বিসিসিআই বাংলাদেশ সফর শেষেই ভারত সফরে গেছে ইংল্যান্ড। আর সেখানে গিয়েই বিপত্তির মুখে পড়েছে অ্যালিস্টার কুকের দল। স্বাগতিক হিসেবে তাদের আতিথেয়তার ভার নিতে এক কথায় অসম্মতি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)! অবশ্য এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে লোধা প্যানেল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অজয় শিকরে ইসিবিকে অনুরোধ করে জানিয়েছেন, এই মুহূর্তে লোধা প্যানেলের নির্দেশনা ছাড়া কিছুই করতে পারছে না বিসিসিআই। তাই প্রতিশ্রুত সমঝোতা চুক্তিতেও থাকতে পারছে না তারা। ইসিবির সচিব ফিলকে লেখা চিঠিতে শিকরে লিখেছেন, ‘ফিল আমি আপনাকে আসন্ন সিরিজের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনাকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই মুহূর্তে দুই বোর্ডের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্ভব হচ্ছে না। মূলত আদালতের নির্দেশনা থাকায় এর ওপর এক প্রকার নিষেধাজ্ঞা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এই অবস্থায় আপনাদের খরচ বহন করার পরিস্থিতি নেই। তাই লোধা কমিটির কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নিজেদের খরচ নিজেদের বহন করার অনুরোধ জানাচ্ছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিসিসিআই-এর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।’ ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের