গেইলের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ১৯:৩৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:৪০

গেইলের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন তামিম বিস্ফোরক ব্যাটসম্যান গেইলের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গত আসরে চিটাগং ভাইকিংসের তামিম এবারো আছেন এই দলেই। অন্যদিকে বরিশাল বুলস থেকে চিটাগং ভাইকিংসে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। দুই বিস্ফোরক ব্যাটসম্যান এবার একই দলে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন। তামিম অবশ্য গেইলের সঙ্গে ব্যাটিং করতে মুখিয়ে আছেন। যদিও গেইলকে এখনই পাচ্ছে না চিটাগং ভাইকিংস। ২৫ নভেম্বর থেকে গেইলকে পাওয়া যাবে।

গেইলের সঙ্গে ওপেনিং করা প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমি অবশ্যই ওর সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছি। ওর সঙ্গে কখনোই ব্যাটিং করিনি। ভিন্ন অনুভূতি হবে। এমন একজন খেলোয়াড়। যাকে দেখলে মনে হয় ক্রিকেট খেলাটি কতটা সোজা।’

তবে দলের সবাইকে সমান গুরুত্ব দিতে চান তামিম, ‘আমি দলের মধ্যে ক্রিস গেইল ফ্যাক্টর চাই না। যখন এরকম কোনও ফ্যাক্টর থাকে এবং ওই খেলোয়াড় যখন ব্যর্থ হয় তখন পুরো দল ব্যর্থ হয়ে যায়। আমি মনে করি ক্রিস গেইল আমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ ঠিক সেরকম বিজয়ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবার গুরুত্ব সমান থাকতে হবে। আমি কোনওু খেলোয়াড়কে বাড়তি গুরুত্ব দিতে রাজি নই। ১৫-২০ জনের মধ্যে ১-২টা বিশেষ পারফরম্যান্স থাকবেই।’

সারাবিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরি করে বেড়ানো ক্রিস গেইল স্বাভাবিক ভাবেই এই ফরম্যাটের সেরা ব্যাটসম্যান। তামিমও এমনটাই স্বীকৃতি দিলেন, ‘ক্রিস গেইল এই ফরম্যাটে নিঃসন্দেহে সেরা ক্রিকেটার। যেদিন ও খেলে খেলাটা খুব সহজ হয়ে যায়।’

/আরআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান