গুনারত্নের শতকে রানের পাহাড়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ২১:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২১:৩৩

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ঝলমলে সেঞ্চুরি করলেন গুনারত্নে জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে শ্রীলঙ্কা। সোমবার হারারেতে ম্যাচের দ্বিতীয় দিন সফরকারীদের রানের পাহাড়ে তুলে দিতে মূল কারিগর আসেলা গুনারত্নে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে পাওয়া প্রথম সেঞ্চুরিকে তিনি বাড়িয়ে নেন ১১৬ রানে। প্রথম দিনের সেঞ্চুরিয়ান ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত থেকে সকাল শুরু করেন গুনারত্নে। দ্বিতীয় দিন দুইজনে মিলে ৫২ রান যোগ করেন, এরপর ধনঞ্জয় থামেন ইনিংস সর্বোচ্চ ১২৭ রানে। গুনারত্নের সঙ্গে তার ৮৭ রানের ষষ্ঠ উইকেটের জুটি ভাঙেন গ্রায়েম ক্রেমার। ধনঞ্জয়ের ২৪৫ বলের ইনিংস সাজানো ১৪টি বাউন্ডারিতে।
এরপর ২২ গজ মাতান গুনারত্নে। দিলরুয়ান পেরেরার (৩৪) সঙ্গে ৫৪ ও রঙ্গনা হেরাথের (২৭) সঙ্গে ৭৫ রানের দুইটি শক্ত জুটি গড়েন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। শ্রীলঙ্কাকে পাঁচশতাধিক রান এনে দেয়ার পথে শেষ জুটিতে লাহিরু কুমারার সঙ্গে গুনারত্নে যোগ করেন ৩৩ রান। শন উইলিয়ামসের বলে উইকেটরক্ষক পিটার মুরের হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন গুনারত্নে, তার ১৯৩ বলে ১৫ চার ও ১ ছয়ে সাজানো দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৫০৪ রানে।

জিম্বাবুয়ের ডোনাল্ড তিরিপানো ও ক্রেমার সবচেয়ে বেশি ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে জিম্বাবুয়ে দলীয় ষষ্ঠ ওভারে লঙ্কান অধিনায়ক হেরাথের কাছে দুই উইকেট হারায়। মাত্র ১৭ রানে দুই ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা ১০৫ রানের অপরাজিত জুটিতে ভালোভাবে সামাল দিয়েছেন ব্রায়ান চারি ও ক্রেইগ আরভিন। দুইজনেই ৬০ রানে অপরাজিত খেলছেন। দিন শেষে জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। লঙ্কানরা ৮ উইকেট হাতে রেখে ৩৭৮ রানে এগিয়ে।

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৫০৪ (ধনঞ্জয় ১২৭, গুনারত্নে ১১৬; তিরিপানো ৩/৯১, ক্রেমার ৩/১৩৬)

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ১২৬/২; ৩৫ ওভারে (আরভিন ৬০*, চারি ৬০*; হেরাথ ২/৪৪)

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম