কুমিল্লাকে নয়, মাশরাফিকে হারিয়ে আনন্দিত তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ২০:২২আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:২৭

কুমিল্লাকে নয়, মাশরাফিকে হারিয়ে আনন্দিত তামিম! খেলোয়াড় মাশরাফির চেয়ে অধিনায়ক মাশরাফি আরও বেশি ধারালো। গত আসরে সাদামাটা দল নিয়েও কুমিল্লাকে শিরোপা এনে দিয়েছিলেন। মঙ্গলবার সেই কুমিল্লার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল তামিমের চিটাগং ভাইকিংস।

প্রথম ম্যাচে কুমিল্লাকে ২৯ রানে উড়িয়ে দিয়ে যারপনাই আনন্দিত দলটির অধিনায়ক তামিম ইকবাল। তবে তার খুশিটা কুমিল্লাকে হারানোতে নয়, মাশরাফিকে হারিয়েছেন বলেই এমন আনন্দিত তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘কুমিল্লাকে হারানো আনন্দদায়ক না, মাশরাফিকে হারানোটা আনন্দের। আমার আর উনার (মাশরাফি) সম্পর্কে সবাই জানে। আজকের রাতটা অন্তত ভালো যাবে!’

মাশরাফির ওভারের দ্বিতীয় বলেই মিড অনের উপর দিয়ে টুর্নামেন্টের প্রথম চারটি মারেন তামিম ইকবাল। মাশরাফিকে প্যানিক করে দিতেই এমন পরিকল্পনা করেছিলেন তামিম, ‘মাশরাফি ভাইয়ের বল নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম। তারও নিশ্চয়ই আমাকে নিয়ে পরিকল্পনা ছিল। আমি একটা বিষয় জানি, উনি যদি একবার ভালো শুরু পান তাহলে ব্যাটসম্যানকে চেপে ধরেন। আর ওনাকে শুরুতে চেপে ধরা গেলে উনি একটু ব্যাকফুটে চলে যান। আমি মারতে গিয়ে ওটায় হয়তো আউটও হয়ে যেতে পারতাম। আমি এই ঝুঁকিটা নিয়েছিলাম।’

গত আসরে বড় বাজেটের দল গড়েও সাফল্য পায়নি চিটাগং ভাইকিংস। এবারও কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে তারা। তাই শুরুটা ভালো করার প্রত্যাশা ছিল চিটাগং শিবিরে। গতবারের প্রসঙ্গে টেনে তামিম বলেছেন, ‘গতবার আমরা খুব ভালো শুরু পাইনি। অনেকগুলো ক্লোজ ম্যাচও হেরেছি। এ বছর আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা প্রথম ম্যাচটি জিতেছি। হার-জিত যাই হোক প্রক্রিয়াগুলো ঠিকমতো মাঠে রাখাটাই আমাদের চ্যালেঞ্জ। সেটা হলে হারলেও কোনও সমস্যা নেই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম