আরও উন্নতি চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ২০:৩৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৩৪

আরও উন্নতি চান তামিম উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২৯ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। তারপরও তামিমের চোখে বেশকিছু ভুল ধরা পড়েছে। পরের ম্যাচগুলোতে সেগুলো শোধরাতে চান চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা ব্যাটিং ভালো করেছি। বোলিংটা আরও একটু ভালো করতে পারতাম। কিছু কিছু জায়গায় ভুল করেছি।’

শেষ ওভারে বোলিং করেন তাসকিন আহমেদ। ব্যাটসম্যান হিসেবে ছিলেন তরুণ অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত। তাসকিনের ওভারে চারটি চারে ও একটি ডাবলে ১৮ রান নেন। তামিমের দৃষ্টিতে এটা ভয়াবহ ধরনের ভুল।

উদহারণ টেনে তামিম বলেছেন, ‘শেষ ওভার তাসকিন ১৬ রান (আসলে ১৮ রান) দিয়েছে। আমরা ম্যাচ জিতেছি, কিন্তু শেষ ওভারটা ছিল অনেক ব্যয়বহুল। পরের ম্যাচগুলোতে আশা করি তাসকিন বিষয়গুলো শোধরাতে পারবে।’

ম্যাচ জিততে গেলে স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরম্যান্স প্রয়োজন। বিদেশি ক্রিকেটারদের ছায়া মাড়িয়ে স্থানীয়দের খুব একটা লাভ নেই। ঠিক এই বার্তাটাই খেলোয়াড়দের কাছে পৌঁছে দিয়েছেন তামিম, ‘ম্যাচ শুরুর আগে স্থানীয় খেলোয়াড়দের আমি বলেছি, হয়ত আমাদের সঙ্গে ৪-৫জন বড় নাম আছে। তাদের ছায়া হয়ে যেন ওরা না থাকে। বিপিএল আমাদের টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট এখন আগের মতো নেই যে দশটা ম্যাচের দশটাই হারে। আমরা এখন ম্যাচ জিতি এবং বেশ শক্তিশালী দল। ওদেরকে তুমি দেখাও যে তুমি কত ভালো ক্রিকেটার।’

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম