কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলস দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। শুক্রবার তাদের দ্বিতীয় ম্যাচ। যে কোনও মূল্যেই জয়ে ফিরতে মরিয়া থাকবে তারা। মুশফিক তো সরাসরি ঘোষণাই দিলেন কুমিল্লার বিপক্ষে ম্যাচটিতে তারা জিততে চান। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বরিশালের অধিনায়ক ম্যাচ নিয়ে বলেছেন, ‘প্রস্তুতি তো সবসময়ই ভালো হয়। অনেক সময় হয় তো সেভাবে ফলাফলটা আসে না। কিন্তু প্রস্তুতির পদ্ধতিটা সবসময়ই এক থাকে। আশা করছি পরবর্তী ম্যাচে আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারবে।’
ম্যাচটি জিততে নিজেদের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে মনোযোগী মুশফিক, ‘এ ম্যাচে দুই দলই জয়ই চাইবে। আমরা মনোযোগী যেন নিজেদের প্রক্রিয়াগুলো ঠিক রাখতে পারি। আমাদের যারা বিদেশি ও সিনিয়র খেলোয়াড় আছে, তাদের নিজেদের মেলে ধরতে হবে।’
/আরআই/কেআর/







