দেশে ফিরে গেছেন আফ্রিদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ২১:০১আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২১:১৩

দেশে ফিরে গেছেন আফ্রিদি নিজ দেশে ফিরে গেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে একেবারে নয়, খাইবারে একটি স্টেডিয়াম উদ্বোধন করতেই পাকিস্তান ফিরে গেছেন।  যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ।  স্টেডিয়াম উদ্বোধনের পর নিজের টুইটারে একটি টুইটও করেন আফ্রিদি। 
খাইবারে স্টেডিয়াম উদ্বোধন করেন আফ্রিদি। ফলে বিপিএল-এ শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে পরের ম্যাচটিতে খেলবেন  বলে জানিয়েছে তার দল।

এ প্রসঙ্গে রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার এম এ বাকী জানান, পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন আফ্রিদি। রবিবার দলের পরবর্তী ম্যাচের আগে তিনি ঢাকায় ফিরবেন। আর কাল আফ্রিদির বদলি হিসেবে খেলবেন পাকিস্তানি নাসির জামশেদ।

উল্লেখ্য, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান চলে যান আফ্রিদি। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে আফ্রিদি দলের সর্বাধিক উইকেট শিকারি বোলার।  তবে ব্যাট হাতে সেভাবে আলো ছড়াতে পারেননি। তিন ইনিংসে করেছেন ৫৪ রান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি