চিটাগংকে ১২৫ রানের লক্ষ্য দিল রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৯:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৯:৪১

চিটাগংকে ১২৫ রানের লক্ষ্য দিল রংপুর এবারের বিপিএল-এ নিজের প্রথম ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে চাপমুক্ত থাকলেন ক্রিস গেইল। তার দল চিটাগং ভাইকিংসের বোলারদের নিখুঁত বোলিংয়ে টসে জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১২৪ রান করেছে রংপুর রাইডার্স।

বিপিএল-এ মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকারকে দেখা যায়নি এর আগে। তবে আজকে নেমেই বলে ব্যাটে হচ্ছিল তার। মো. শাহজাদ সাধারণত মেরে খেলেন, কিন্তু তিনি ছিলেন অপেক্ষাকৃত নিষ্ক্রিয় আর মারমুখী ছিলেন সৌম্য। পঞ্চম ওভারে মো. নবীকে একটি ছক্কা ও একটি চার মারার পর শুভাশীষ রায়কে লং অনের ওপর দিয়ে খেলতে গিয়ে লিডিং এজে মিড অফে বল তুলে দেন সৌম্য। মো. নবী বল লুফতে ভুল করেননি। দলকে ২১ বলে দুটি চার ও একটি ছক্কায় ২৬ রান করেন সৌম্য সরকার।

তাসকিন আহমেদের করা দশম ওভারে দুটি উইকেট হারায় বরিশাল। ওয়ান ডাউনে নামা মো. মিথুন ১০ বলে ১২ রান করে প্লেইড অন  হন ওভারের চতুর্থ বলে। উইকেট পতনের পর পানি পানের বিরতি দেন আম্পায়াররা। এতেই আরও সতেজ হয়ে  ওঠেন তাসকিন। ওভারের শেষ বলে  বোল্ড করেন মো. শাহজাদকে।  এরপর রানের চাকায় আর গতি আনতে পারেনি রংপুর। শহীদ আফ্রিদির ব্যাট জ্বলে উঠেনি এদিনও। ১৬ ওভারে তাসকিনের পর এবার জোড়া আঘাত হানলেন মো. নবী।  দ্বিতীয় বলে ডিপে বদলি ফিল্ডার নাজমুল হোসেন মিলনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৪ বলে ১৩ রান করা আফ্রিদি। শেষ বলে ইংরেজ অলরাউন্ডার লিয়াম ডসনকেও  ১৪ রানে ফিরিয়ে দেন আফগান অলরাউন্ডার।

চিটাগংয়ের পক্ষে নবী ও তাসকিন দুটি এবং শুভাশীষ একটি করে উইকেট নেন। ‍

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম