নেপালকে গুড়িয়ে দিয়ে এশিয়া কাপের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৪১ রানে অলআউট করে দিয়ে ৯১ রানের বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালে খেলার পথে এগিয়ে থাকলেন রুমানারা।
টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে লাল সবুজরা। শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। দুই ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ৭১ রানের জুটি গড়েন। সানজিদার ৩৫ ও নিগারের ৩৯ রানে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
নেপালের বোলারদের মধ্যে সনজিতা রানী সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া রুবিনা ও রানা মাজার একটি করে উইকেট নিয়েছেন।
১৩৪ রানের জবাবে খেলতে নেমে নেপাল ১৭.৩ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন রানা মাজার।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ ওভারে ৮ রান খরচ করে ৪টি উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়া নাহিদা আক্তার দুটি এবং সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ, জাহানারা আলম ও পান্না ঘোষ প্রত্যেকে একটি করে উইকেট নেন। ফাহিমা খাতুন চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান।
/আরআই/








