‘সিমিং কন্ডিশনে সৌম্য রানে ফিরবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ২০:৪৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ২০:৪৯

‘সিমিং কন্ডিশনে সৌম্য রানে ফিরবে’ বিপিএলে লিগ পর্বের ১২ ম্যাচ পরও সৌম্যর ব্যাটে হাসি ফোটেনি। সর্বোচ্চ ২৬ রানে তার মোট সংগ্রহ ছিল ১৩৫। সৌম্যর বাজে ফর্ম চলছে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে। এরপর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র দুইবার ৪০ এর উপর রান করতে পেরেছেন। তিন ওয়ানডে খেলে রান করেছেন সর্বোচ্চ ২২! এই সময়ে সাদা পোষাকে কোনও ম্যাচ খেলার সুযোগও পাননি এই বিস্ফোরক ব্যাটসম্যান।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে বাংলাদেশ দল যাবে অস্ট্রেলিয়াতে। সেখানে দশ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে যাবে ১৫ জনের দল। সিমিং কন্ডিশনে সৌম্যর ফর্মে ফেরাটা তাই অনেক জরুরি।

রংপুর রাইডার্সের কোচ জাভেদ ওমর বেলিম মনে করেন ওয়ানডে ফরম্যাট হলে সৌম্য ফর্মে ফিরে যেত! তার প্রত্যাশা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সিমিং উইকেটে রানে ফিরবেন সৌম্য। রবিবার কুমিল্লার বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সৌম্যর ব্যাটিং প্রসঙ্গ। এ প্রসঙ্গে বলতে গিয়ে রংপুরের এই কোচ বলেছেন, ‘যে কোনও বড় খেলোয়াড়ই অফ ফর্মে থাকেন। সৌম্যও হয়তো এই পর্যায়ে রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে খেলোয়াড়কেই পুশ করতে হবে। ওর ব্যাটিংটা এতো সুন্দর। মাঝে মাঝে মনে হয় এই বুঝি বড় স্কোর হয়ে যাচ্ছে। তবে এটা যদি ৫০ ওভারের ম্যাচ হত তাহলে ও(সৌম্য) ফর্মে ফিরে আসতে পারত। আশা করি সামনেই সে ফর্মে ফিরে আসবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আশা করব, সৌম্য যে ধরনের প্রতিভাবান, যেভাবে কঠিন পরিশ্রম করছে। তাতে করে ফর্মে ফিরে আসতে পারবে।’

/আরআই/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম