চতুর্থ টেস্টেও খেলবেন পার্থিব প্যাটেল

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১১:০২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১১:৫২

চতুর্থ টেস্টেও খেলবেন পার্থিব প্যাটেল নিয়মিত উইকেটরক্ষক হৃদ্ধিমান সাহার কল্যানেই সুযোগ পেয়েছেন পার্থিব। সাহা দ্বিতীয় টেস্টে বাম উরুতে চোট পেয়েছিলেন। খেলতে পারেননি তৃতীয় টেস্টে। তাকে বিশ্রামে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দীর্ঘ ৮ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন পার্থিব প্যাটেল। দীর্ঘ অপেক্ষার পর তৃতীয় টেস্টেই সাদা পোশাকে মাঠে নামেন টেস্টে সর্ব কনিষ্ঠ উইকেটরক্ষক হিসেবে নাম লেখানো এই ক্রিকেটার। তৃতীয় টেস্টে কিপিং গ্লাভসও পরেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। আর এই টেস্টে ফেরাটা দুর্দান্ত হওয়ায় চতুর্থ টেস্টেও তাকে ফের রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিয়মিত উইকেটরক্ষক হৃদ্ধিমান সাহার কল্যানেই সুযোগ পেয়েছেন পার্থিব। ইনজুরিতে বাদ পড়ে যাওয়ায় তৃতীয় টেস্টে খেলা হয়নি তার। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এছাড়া পেসার ইশান্ত শর্মার বিয়ে উপলক্ষে তাকেও ছেড়ে দিচ্ছে বোর্ড।

দীর্ঘ ৮ বছর পর ফেরা পার্থিব মোহালিতে তৃতীয় টেস্টেই ওপেনিংয়ে ব্যাট করেছিলেন। কেএল রাহুলের ইনজুরির কারণে বাধ্য হয়েই তাকে ওপেন করতে হয়। আর নেমেই দুর্দান্ত এক ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ৪২ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রান করেন প্যাটেল। তার ব্যাটে ভর করেই ইংলিশদের বিপক্ষে ১০৩ রান তাড়া করে ভারত।  ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক