কোহলির হয়ে পাল্টা খোঁচা দিলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:২২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:২১

 কোহলির হয়ে পাল্টা খোঁচা দিলেন ইনজামাম বিরাট কোহলিকে খোঁচা মেরেছিলেন জিমি অ্যান্ডারসন। ভারতীয় টেস্ট অধিনায়ক সেই খোঁচার জবাব না দিলেও তার হয়ে উত্তরটা ঠিকই দিয়ে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।  

ইট মারলে পাটকেলও খেতে হয়- কথাটা বোথ হয় আগে বুঝতে পারেননি জিমি অ্যান্ডারসন। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং কৌশল নিয়ে তীর ছুঁড়েছিলেন ইংলিশ পেসার। এমন মন্তব্যের পর তাকে পাল্টা তীরে বিদ্ধ করছেন সাবেক ক্রিকেটাররা। এবার সেই কাতারে কোহলির হয়ে যোগ দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক।

ইনজামাম বলেছেন, ‘এমন মন্তব্য শুনে আমি নিজেই বিস্মিত হয়েছি।’ এমন কথার পর পাল্টা অ্যান্ডারসনকেই খোঁচা মেরে বসেন ইনজি, ‘ও যে কোহলির রান ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, আমিও ওকে ভারতে খুব বেশি উইকেট নিতে দেখিনি।’

তিনি আরও যোগ করেন, ‘অ্যান্ডারসন কি এটা বলতে চায় যে -ইংল্যান্ডে রান পেলেই কেউ কোয়ালিটি ব্যাটসম্যান হয়ে যাবে। আর ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কি উপমহাদেশে কখনও ধুঁকে না? ধুঁকলে কি আমরা বলবো যে তারা দুর্বল দল বা দুর্বল ক্রিকেটার।আমার কাছে মনে হয় টেস্টে রান মানে রানই। কোথায় পেলেন সেটা মুখ্য নয়।’

এসময় ইনজামাম কোহলির ব্যাটিয়ের প্রশংসা করেন। করারই কথা, কারণ কোহলির ২৩৫ রানে ভর করেই মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক ভারত।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের