আইসিসির পূর্ণ সদস্য সংখ্যা ১০ থেকে বেড়ে হতে পারে ১৬

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:২৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৫২

আইসিসির পূর্ণ সদস্য সংখ্যা ১০ থেকে বেড়ে হতে পারে ১৬ চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এখনও, তবে আইসিসির পরিকল্পনায় রয়েছে বিষয়টি। বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নের পথকে আরও গতিশীল করতে উচ্চ পর্যায়ের জন্য তারা চাইছে ১৫ থেকে ১৬ দেশকে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ পূর্ণ সদস্য পদ পায় বাংলাদেশ। ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ দশম দেশ হিসেবে পায় এই স্বীকৃতি। অনেক দেশের নাম যোগ হওয়ার কথা শোনা গেলেও এর পর আর কেউ যোগ হয়নি তালিকায়। আইসিসির প্রধান নির্বাহী ডেডিভ রিচার্ডসন অবশ্য আশার কথাই শুনিয়েছেন সহযোগি সদস্য দেশগুলোর জন্য। শ্রীলঙ্কার এক বৈঠকের পর তিনি জানিয়েছেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আরও ৫ থেকে ৬টি দেশকে যোগ করতে চাইছে খেলাটির সর্বোচ্চ পর্যায়ে।

চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এখনও, তবে আইসিসির পরিকল্পনায় রয়েছে বিষয়টি। বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নের পথকে আরও গতিশীল করতে উচ্চ পর্যায়ের জন্য তারা চাইছে ১৫ থেকে ১৬ দেশকে। শ্রীলঙ্কান ক্রিকেট ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান থিলাঙ্গা সুমাথিপালার আমন্ত্রণে রিচার্ডসন যোগ দিয়েছেন এক বৈঠকে। সেখানেই ক্রিকেট নিয়ে আইসিসির ভাবনা ভাগাভাগি করেছেন এভাবে, ‘উচ্চ পর্যায়ের ক্রিকেটে আরও প্রতিযোগিতামূলক দেশকে চায় আইসিসি। অনেক দিন ধরে আমাদের পূর্ন সদস্য দেশ ১০টি। আমরা মনে করি আরও আট থেকে নয়টি দেশ আছে, যারা উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলতে সক্ষম।’

আট থেকে নয় দেশ না হলেও অন্তত পাঁচ থেকে ছয়টি দেশের দিকে নজর রেখেছে আইসিসি। আর সেই সব দেশের বেশিরভাগই যে এশিয়ার, সেটাও জানিয়ে রাখলেন রিচার্ডসন, ‘আমরা সংখ্যাটা ১৫ থেকে ১৬ করার ব্যাপারে আগ্রহী। অনেক দেশই ভালো করছে, যার মধ্যে আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া ছাড়াও এশিয়া অঞ্চলের আরও বেশ কয়েকটি দেশ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা তাদের ক্রিকেটকে উন্নত করতে পেরেছি এবং তারা এখন এমন জায়গায় পৌঁছেছে যে বড় কোনও দলের বিপক্ষেও সমান তালে লড়াই ক্ষমতা রাখে।’ ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী