শ্রীলঙ্কা সিরিজে অসিদের সহকারী কোচ পন্টিং

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ১৫:২১আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৫:২৮

শ্রীলঙ্কা সিরিজে অসিদের সহকারী কোচ পন্টিং আগে থেকেই অস্ট্রেলিয়ার কোচ হওয়ার স্বপ্ন দেখছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার সেই স্বপ্ন পূরণ করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সহকারী কোচ হিসেবে থাকছেন সাবেক এই তারকা।

এর আগেই এই সিরিজের জন্য কোচিং স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন তার সাবেক সতীর্থ জাস্টিন ল্যাংগার ও জেসন গিলেস্পি। আগামী ফেব্রুয়ারিতেই সিরিজটি অনুষ্ঠিত হবে।

গত নভেম্বরেই পন্টিং বলেছিলেন জাতীয় দলের ভার নিতে রাজি আছেন তিনি। বিশেষ করে কোচিং থেকে শুরু করে নির্বাচক প্যানেলের দায়িত্ব নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই আনুষ্ঠানিকভাবে এমন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাসই প্রকাশ করেছেন পন্টিং, ‘আমি আগেই এভাবে সম্পৃক্ত হতে চেয়েছি। আর আমার সাবেক সতীর্থদের সঙ্গে এভাবে যুক্ত হওয়ার মতো উপলক্ষ আর হতে পারে না।’ 
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন।  বিষয়টি অজানা নয় পন্টিংয়েরও।  তাই তাদের সঙ্গে কাজ করতে মুখিয়েই আছেন তিনি, ‘আমাদের অবিশ্বাস্যমানের বেশ কিছু টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়েই আছে।’  

২০১২ সালে অবসরে যাওয়ার পর ক্রিকেট ও মিডিয়া সংশ্লিষ্টতায় ভিন্নমুখী দায়িত্ব পালন করেছেন পন্টিং। সর্বশেষ ২০১৩ সংস্করণে টি-টোয়েন্টি খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দুই বছর খেলেছেন ওই টুর্নামেন্টে। এছাড়া ২০১৫ ও ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ২০১৫ সালে তার অধীনেই শিরোপা জেতে মুম্বাই। এছাড়া বিগ ব্যাশে এবারের মৌসুমে চ্যানেল টেনের হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের