টি-টোয়েন্টি দিয়েই ফিরলেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১২:০৭

টি-টোয়েন্টি দিয়েই ফিরলেন রুবেল হাঁটুর চোটে পড়া পেসার মোহাম্মদ শহীদের জায়গায় নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা না হলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে জাতীয় দলের একাদশে ফিরেছেন ২০১৩ সালে ঘরের মাঠে কিউইদের হোয়াইটওয়াশ করার অন্যতম নায়ক রুবেল।

জাতীয় দলের হয়ে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন অভিজ্ঞ এই পেসার। ফর্ম ভালো না থাকায় ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েন। শহীদ ইনজুরিতে না পড়লে হয়তো নিউজিল্যান্ডে আসা হতো না রুবেলের। যদিও সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে ছিলেন পেসার হান্ট থেকে উঠে আসা এই পেসার।

মঙ্গলবার নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে তিনি তাসকিন ও শুভাশিষকে টপকে মূল একাদশে সুযোগ পেয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাট হিসেব করলে প্রায় দুই বছরে ২০ ম্যাচ পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রুবেল হোসেন। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সর্বশেষ খেলেছিলেন তিনি।

এরপর বাংলাদেশ খেলে ফেলেছে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। কিন্তু তার কোনও টিতেই খেলা হয়নি রুবেলের। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ায় শেষ পর্যন্ত ভারতে যাওয়ার সুযোগ হয়নি তার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি