নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর প্রথম ফিফটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর প্রথম ফিফটি নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। কিন্তু গত চার ম্যাচে কোনও মাইলফলকে পৌঁছাতে না পারলেও পঞ্চম ম্যাচে এসে ৫০ রানের মাইফলকে পৌঁছান মাহমুদউল্লাহ রিয়াদ।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে মাহমুদউল্লাহ একাই বুক চিতিয়ে লড়াই করেছেন। ক্যারিয়ারের তৃতীয় এবং কিউইদের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরি করেছেন। ৪৫ বলে ৩ চার ও ৩ ছয়ে তিনি ৫০ রান ছুঁয়েছেন। শেষ পর্যন্ত আরও দুই রান যোগ করে অভিষিক্ত পেসার ফার্গুসনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহ সর্বশেষ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। ওই ম্যাচে অবশ্য মাত্র ৫ রান করেই আউট হয়েছিলেন। এর আগে তাদের বিপক্ষে মাহমুদউল্লাহর সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৪ রান।

মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৩০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন ‘আনসাং হিরো’ মাহমুদউল্লাহ। প্রথম সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি এবং ৬ষ্ঠ উইকেটে মোসাদ্দেকের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন রিয়াদ। আর তাতেই হালে পানি পায় বাংলাদেশ।

শেষ দিকে নুরুল হাসানের সঙ্গে ২৪ ও মাশরাফির সঙ্গে ১৫ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিতে সমর্থ হয় টাইগাররা। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ৪৭ বলে ৩ চার ও ৩ ছয়ে ৫২ রান করেছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম