হাজারি ক্লাবে ডি ককের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৭, ২১:১৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২১:১৭

কুইন্টন ডি কক একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে হাজারি রানের ক্লাবে পৌঁছালেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

কেপ টাউনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১০১ রানের ইনিংস খেলার পথে এ রেকর্ড গড়েন বাঁহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে টপকে গেলেন ডি কক। এক হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার সময় লেগেছে ২১ ইনিংস। আগের রেকর্ড ছিল ২২ ইনিংসের।

দ্বিতীয় দিন ডি কক ৬৮ রানে অপরাজিত থেকে খেলতে নামেন। আরও ৩৩ রান যোগ করে তিনি এ মাইলফলকে পৌঁছান।

টেস্ট ক্যারিয়ারে এটি ছিল ডি ককের ২৫তম ইনিংস, যার মধ্যে ২১ ইনিংস খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি