জয়ে ফিরলেন রুমানারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ১৬:২৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:২১

জয়ে ফিরলো রুমানারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচটি সিরিজে ফেরার ম্যাচ ছিল রুমানাদের সামনে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচটি ১০ রানে জিতে ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ের ফলে শেষ দুটি ম্যাচ নিজেদের করে নিয়ে সিরিজ জেতার স্বপ্নটা বেঁচে থাকলো রুমানাদের। বাংলাদেশের জয়ের নায়ক অফস্পিনার খাদিজা-তুল-কোবরা। ৩৩ রানে চার উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

সোমবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ। যদিও ১৩৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ওপেনিং জুটিতে ৪২ রান আসলে গত ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলা শারমিন ফিরে যান ব্যক্তিগত ১৭ রানে। দলীয় ৪২ রানে তিনি ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রুমানা আহমেদ। এছাড়া নিগার সুলতানা ২১ ও শারমিন সুলতানা ২১ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মারিজান ক্যাপ, ডেন ফন নাইকার্ক ও সুন লুস সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন।

১৩৭ রানের জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দলীয় ৫ রানেই উইকেট হারায়। তারপরও গত দুই ম্যাচে দলের সর্বোচ্চ রান করা লিজেল লি দলকে খাদের কিনাড়া থেকে টেনে তোলার চেষ্টা করেন। কিছুটা সফলও হচ্ছিলেন। কিন্তু ১২ রানে চার উইকেট হারিয়ে তার সেই চেষ্টা বিফলে যায়। ব্যক্তিগত ৪৬ রানে অফস্পিনার খাদিজাতুল কোবার বলে ক্লিন বোল্ড হন লিজেল লি।

শেষ দিকে অধিনায়ক ডেন ফন নাইকার্ক চেষ্টা করলেও হার এড়াতে পারেনি প্রোটিয়ারা। ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে খাদিজাতুল কোবরা সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন ৩৩ রান খরচায়। এছাড়া জাহানারা আলম ও পান্না ঘোষ নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন সালমা খাতুন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম