বিশ্বকাপ বাছাইয়ের জন্য মেয়েদের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ২০:০৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২০:১৭

বিশ্বকাপ বাছাইয়ের জন্য মেয়েদের দল ঘোষণা আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০১৭ মহিলা বিশ্বকাপের বাছাই পর্ব। এই বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাছাই পর্বে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।

বাছাইয়ে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। দুই গ্রুপের সেরা তিন দল করে উঠে যাবে সুপার সিক্সে। সেখানে সেরা হওয়া দুই দল খেলবে ২১ ফেব্রুয়ারি ফাইনালে। অবশ্য এই টুর্নামেন্টর সেরা চার দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব।

৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপের থাকা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ ফেব্রুয়ারি। এর পর ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি যথাক্রমে পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রুমানারা।

প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ স্কোয়াড: রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, লতা মণ্ডল, নিগার সুলতানা, পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম