ইংল্যান্ড সফরের পর দক্ষিণ আফ্রিকায় নতুন কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১৪:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৪:১৬

বর্তমান কোচ ডোমিঙ্গোর মেয়াদ আগামী মে-আগস্টে শেষ হবে আগামী মে-আগস্টে ইংল্যান্ড সফরের পর দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে থাকতে চাইলে রাসেল ডোমিঙ্গোকে আবার আবেদন করতে হবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নিশ্চিত করেছে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচ নিয়োগে তারা নতুন প্রক্রিয়া শুরু করবে ইংল্যান্ড সফরের পর।

২০১৩ সালের মেতে দায়িত্ব নেওয়ার পর ডোমিঙ্গোর চুক্তির মেয়াদ দুইবার বাড়ানো হয়। শুরুতে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নেন তিনি। তবে সবার মিলিত সিদ্ধান্তে সেই মেয়াদ বাড়ানো হয় ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত। এরপর গত অক্টোবরে জানানো হয় ইংল্যান্ড সফর পর্যন্ত কোচ থাকবেন ডোমিঙ্গো।

তার আগে পর্যন্ত ডোমিঙ্গোর পদটি নড়বড়ে ছিল। কারণ ২০১৫-১৬ মৌসুমে দুটি বড় টেস্ট সিরিজ হেরেছিল প্রোটিয়ারা- একটি ভারতে ও অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে। এছাড়া গত বছরের বিশ্ব টি-টোয়েন্টি থেকে দ্রুত বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পয়েন্ট টেবিলের একেবারে শেষে থাকার বিষয়টি তার ভবিষ্যতকে শঙ্কায় ফেলেছিল।

কিন্তু আগামী ইংল্যান্ড সফর পর্যন্ত চুক্তি নবায়ন করায় স্বস্তি ফিরে পান ডোমিঙ্গো। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায়। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্ট সিরিজ জিতেছে তারা। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ ও প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আস্থার প্রতিদান দেন বর্তমান প্রোটিয়া কোচ। তবে শ্রীলঙ্কা টেস্টের পর ডোমিঙ্গো জানান, বর্তমান চুক্তি শেষে আর থাকতে চান না তিনি। হয়তো এ কারণেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরু করতে চায়। আর সেটা জানিয়ে দিল আগেভাগেই। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম