সিদ্দিকুরের বাজে সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৩

সিদ্দিকুরের বাজে সূচনা বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে বাজে সূচনা করেছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান।  বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের সমান ৭১ শটে দিনের খেলা শেষ করেন সিদ্দিকুর।

পারের চেয়ে সাত শট কম খেলে অর্থ্যাৎ (-৬৪) শটে প্রথম রাউন্ড শেষ করে লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের জ্যাজ জাতাওয়ানান্দ।

সিদ্দিকুর পিছিয়ে পড়েন মূলত চতুর্থ হোলে। এখানে পার ছিল চার শট কিন্তু সিদ্দিকুর সাত শটে তার এই হোলের খেলা শেষ করেন। যেই ঘাটতি আর কাটিয়ে উঠতে পারেননি। দিন শেষে তিনজনের সঙ্গে ২৮তম স্থানে আছেন তিনি।

শীর্ষে থাকা ‍জ্যাজ জাতাওয়ানান্দ ছিলেন চমৎকার ফর্মে। মোট ছয়টি বার্ডি বা পারের চেয়ে এক শট কম খেলে ও একটি বার্ডি বা দুই শট কম খেলে ১৮ হোলের খেলা পূর্ণ করে তিনি হন দিনের শীর্ষ খেলোয়াড়। তবে ভারতের নবীন প্রতিভা শুভঙ্কর শর্মাও সমান ৬৪ শটে খেলা শেষ করেছেন। শট অ্যাগ্রিগেটে তিনি আছেন দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে দিনে শেষ করেছেন থাইল্যন্ডের পানুপল পিতায়ারাত। (-৫) পারে ৬৬ শটে প্রথম রাউন্ড শেষ করেন এই থাই খেলোয়াড়।

প্রথম রাউন্ডে বাংলাদেশের শীর্ষ খেলোয়াড় ছিলেন মো. নাজিম। পারের চেয়ে এক শট কম খেলে ৭০ শটে তিনি দিন শেষ করেন। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন মোল্লাও ৭০ শটে প্রথম রাউন্ডে খেলার ইতি টেনেছেন। ১৬তম স্থানে আছেন নাজিম, জামাল হোসেন মোল্লার অবস্থান ২৩তম।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম