মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৫

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাংলাদেশের জয় জয়ের আনন্দ নিয়ে শ্রীলঙ্কা মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ বাছাইপর্বের একমাত্র প্রস্তুতি ম্যাচে তারা আয়ারল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে। আগামী মঙ্গলবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

ব্যাটিং ও বোলিংয়ে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে আইরিশদের বিপক্ষে জিতেছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোর নন্ডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট নেয় রুমানা আহমেদের দল। আইরিশদের সামনে টপ অর্ডারের দুই তিনজন রান না পেলেও আশা জাগিয়েছিল শারমিন সুলতানা ও নিগার সুলতানার ব্যাটিং।

হাফসেঞ্চুরির জন্য তিন রানের আক্ষেপ নিয়ে যখন শারমিন (৪৭) সাজঘরে ফেরেন তখন স্কোরবোর্ডে জমা ৫ উইকেটে ১২৮ রান। এর পর সাবেক অধিনায়ক সালমা খাতুনকে নিয়ে ৭৭ রানের দারুণ এক জুটি গড়েন নিগার। এ জুটিতেই নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন নিগার। তার ৫১ রানের ইনিংস সাজানো ৮টি বাউন্ডারিতে। সালমা করেন ৩৮ রান। শাইলা শারমিন শেষদিকে তিনটি বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত থেকে ভালো অবদান রাখেন।

৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করে ২৩৫ রান। আয়ারল্যান্ডের কিম গার্থ সর্বোচ্চ তিন উইকেট নেন।

লক্ষ্যে নেমে ধীরস্থির ব্যাটিং করে আয়ারল্যান্ড। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের রানের গতি সচল রাখতে পারেনি তারা। মেগ কেন্ডাল সর্বোচ্চ ৫৪ রান করেন, আর গার্থের ব্যাটে আসে ৩৯ রান। দুজনই উইকেট হারান খাদিজা তুল কুবরার কাছে। এ স্পিনার আরও দুটি উইকেট তুলে নিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন।

৫০ ওভারে ৯ উইকেটে ১৯৬ রানে থামে আয়ারল্যান্ড। কুবরা ১০ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি পান জাহানারা আলম। সূত্র- টাইগারক্রিকেট

/এফএইচএম/ 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী