আমাদের সেশন ধরে খেলতে হবে: মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩

মুশফিক কাল বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট। ঐতিহাসিকভাবে এই প্রথমই ভারতের মাটিতে টেস্ট খেলবে সফরকারীরা। তাই সেই টেস্টে সেশন বাই সেশনই ভালো খেলার কথা জানালেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার ম্যাচের আগে মুশফিক বলেছেন, ‘আসলে আমাদের দলগত নৈপুণ্যকে সামনে রেখেই খেলতে হবে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি সেশন ধরে ভালো খেলা।’

সেক্ষেত্রে বাংলাদেশ দলের পরিকল্পনা কী থাকবে এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘ভারত ভালো দল। তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। বিশেষ করে শীর্ষের ৭ ব্যাটসম্যানকেই ভালো খেলতে হবে। গত নিউজিল্যান্ড সিরিজে যারা ফর্মে ছিল না তাদেরও ফর্মে ফেরা জরুরি এই টেস্টে।’

হায়দরাবাদের উইকেটের প্রকৃতি কেমন জানতে চাইলে মুশফিক বলেন, ‘উইকেটে অনেক টার্ন রয়েছে। দ্বিতীয়, তৃতীয় দিন থেকে ভয়ঙ্কর টার্ন পাবে এই উইকেট।’

টেস্টের শুরু থেকেই ভারতের তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলি ও স্পিনার অশ্বিনকে নিয়ে আলোচনা। সেক্ষেত্রে তাদের নিয়ে আলাদা কোনও পরিকল্পনা থাকছে কিনা জানতে চাইলে মুশফিক কৌশলে উত্তর দিয়ে বলেন, ‘ওদের নিয়ে আলাদা ভাবনা নেই। কারণ ভারত ভালো দল। তাই পুরো দল নিয়েই পরিকল্পনা করতে হবে।’

/আরআই/এফআইআর/  

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম