বিশ্বকাপ বাছাইয়ে রুমানাদের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৯

বিশ্বকাপ বাছাইয়ে রুমানাদের বড় জয় মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ। শুক্রবার স্কটল্যান্ড মহিলা দলকে ৭ উইকেটে হারিয়েছে রুমানা আহমেদরা। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।

জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন বোলাররা। কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে খাদিজা তুল কোবরা ও সালমা খাতুনের বোলিং তোপে স্কটল্যান্ডকে মাত্র ১৪০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। সহজ সেই লক্ষ্য ৭৫ বল আগেই ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় বাংলাদেশ ফারজানা হকের হার না মানা হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে।

ফারজানা অপরাজিত ছিলেন ৫৩ রানে। ১০৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৮ বাউন্ডারিতে। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক রুমানা। ৪৬ বলে তিনি খেলেছেন হার না মানা ৩৮ রানের ইনিংস। ফারাজানা-রুমানার অবিছিন্ন ৭৫ রানের জুটির আগে শক্ত ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। সুলতানা আউট হওয়ার আগে করেন ১৫ রান, আর আক্তারের ব্যাট থেকে আসে ২২ রান। ব্যাটের আগে বল হাতেও সত্যিকার অধিনায়কের মতো পারফরম করেছেন রুমানা। ১০ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তাই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানোর পর অলিভিয়া রাই ও ক্যাথরিন ব্রাইস ৩৩ রানের জুটি গড়ে কিছুটা স্বস্তি ফেরান। তারা দুজনেই দলীয় ৩৭ রানে আউট হন।

এর পর রাসেল স্কোলেস ও কারি এন্ডারসনের ৫০ রানের জুটি ছাড়া আর কোনও ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। অ্যান্ডারসন সর্বোচ্চ ২৮ রান করেন।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন খাদিজা তুল কুবরা ও সালমা খাতুন। জাহানারা আলম তার একমাত্র উইকেটটি নিয়ে ইনিংসের ৫ বল বাকি থাকতে স্কটিশদের গুটিয়ে দেন। অধিনায়ক রুমানা নেন ২টি উইকেট। বাকি উইকেটটি নেন পান্না ঘোষ।

/এফএইচএম/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি