শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু ২৩ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। মার্চের ওই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণার পর ২৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

এই সিরিজে ফিটনেসের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ইমরুল কায়েসের খেলার সম্ভাবনা কম। তবে মুস্তাফিজুর রহমানের ফেরার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে ভালো পারফরম্যান্স তার ফিটনেস ফিরে পাওয়ারই ইঙ্গিত দিয়েছে।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির পর এখন ছুটিতেই আছেন খেলোয়াড়রা। অবশ্য অবকাশ যাপনের খুব বেশি সময়ও তারা পাচ্ছেন না, নেমে পড়তে হবে আবার নতুন মিশনে। ২৩ ফেব্রুয়ারি থেকেই যে যোগ দিতে হবে ক্যাম্পে। শ্রীলঙ্কার সফরের উদ্দেশে ফিটনেস ক্যাম্পের আগে ঘোষণা করা হবে ১৬ সদস্যের চূড়ান্ত দল। যে স্কোয়াডটি ২০ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নান্নু, ‘দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০ তারিখ বিকালে দল ঘোষণা হবে। বড় কোনও পরিবর্তন হবে না। হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা-দুইটা এদিক-ওদিক হবে। ফিটনেসকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচ দিন খেলার এনার্জির দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি।’ 

শ্রীলঙ্কার সফরের দলে তাই ইমরুলের না থাকার সম্ভাবনাটাই বেশি। চোটের কারণে হায়দরাবাদ টেস্ট মিস করা এই ওপেনার এখনও ফিট নন পুরোপুরি। লঙ্কানদের বিপক্ষে যেহেতু ফিটনেসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক বেশি, তাই ইমরুল মিস করতে পারেন এই সফরটাও।

ইমরুলের শ্রীলঙ্কা সফর সুতোয় দুললেও মুস্তাফিজের মাঠে ফেরাটা একরকম নিশ্চিতই। নিউজিল্যান্ডে সীমিত ওভার ক্রিকেটে খেলেছিলেন চার ম্যাচ। চোট কাটিয়ে ফিরেছিলেন বলে তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তাই টেস্ট সিরিজের দলে থাকলেও খেলেননি এক ম্যাচও। ভারত সফরেও তাকে রাখা হয়েছিল দলের বাইরে। তবে শ্রীলঙ্কা সফর দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন মুস্তাফিজ। বিসিএলে তার ফিটনেস ও পারফরম্যান্সই আশা জাগাচ্ছে প্রধান নির্বাচক নান্নুকে।

ক্যাম্প শেষে ২৬ কিংবা ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের। সেখানে আসল লড়াই শুরুর আগে ২ থেকে ৩ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম