বিসিএলেও দুরন্ত ফর্মে তুষার ইমরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩

বিসিএলেও দুরন্ত ফর্মে তুষার ইমরান ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের মতো একটি বছর কাটাচ্ছেন তুষার ইমরান। জাতীয় লিগে ধারাবাহিকভাবে রান করার পর সেই ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশ ক্রিকেট লিগেও। জাতীয় লিগে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি দেখিয়েছিলেন- খুলনার হয়ে ঢাকা মেট্রো (১৩৮), ঢাকা বিভাগ (১৪১) ও বরিশাল বিভাগের (১০৮) বিপক্ষে টানা তিন সেঞ্চুরি পেয়েছিলেন।

এবার রবিবার প্রথম দিন শেষে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত আছেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৩৪ বলে ১৪ চার ও দুই ছক্কাতে তিনি ১২৭ রানের ইনিংসটি সাজান।

এদিন বিকেএসপিতে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল।

আগে ব্যাটিং করা দক্ষিণাঞ্চল তুষার ইমরানের সেঞ্চুরি ও শাহরিয়ার নাফীসের হাফসেঞ্চুরিতে তিন উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে দিনশেষ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রান করেছেন তুষার ইমরান। এছাড়া নাফীস ৫০ রান নিয়ে অপরাজিত আছেন।

সর্বশেষ ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে থাকা এমন দুইজন ক্রিকেটার এই রাউন্ডে অংশ নিয়েছেন দক্ষিণাঞ্চলের হয়ে। সৌম্য সরকার ২৬ রানে আউট হলেও মোসাদ্দেক এখনো ব্যাটিংয়ের সুযোগ পাননি।

বিসিবি উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও সানজামুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।

/আরআই/এফআইআর/

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম