দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরলেন মরনে মরকেল

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৩

মরনে মরকেল চোটের কারণে দলের বাইরে তিনি গত বছরের জুন থেকে। অবশেষে পিঠের চোট কাটিয়ে ফিরলেন মরনে মরকেল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন এই পেসার।

ক্রিকেট ক্যারিয়ার তো বটেই, এমনকি জীবননাশেরও শঙ্কা জেগেছিল মরনে মরকেলের! পিঠের চোটটা রূপ নিতে চলেছিল যে ক্যান্সারে। যদিও সব শঙ্কা দূরে সরিয়ে সুস্থ হয়ে ফিরেছেন এই পেসার। চোটের কারণে তিনি মাঠের বাইরে গত বছরের জুন থেকে। এখন ফিট হয়ে উঠায় দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে এসেছেন ফিরে। নিউজল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার।

তার সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন আরেক পেসার ভারনন ফিল্যান্ডার। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফিল্যান্ডার ফেরায় দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে জায়গা পেয়েছেন ছয় পেসার। মরনে মরকেল ও ফিল্যান্ডারের সঙ্গে আছেন কাগিসো রাবাদা, ডুয়ান অলিভিয়ের এবং অলরাউন্ডার ওয়েইন পারনেল ও ক্রিস মরিস।

এবি ডি ভিলিয়ার্স নেই নিউজিল্যান্ড টেস্টেও। ২০১৭ সালেও প্রায় সব টেস্ট মিস করতে যাওয়া এই ওয়ানডে অধিনায়কের জায়গায় রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে থিউনিস ডি ব্রুইনকে। সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন টাইটান উইকেটরক্ষক হেনরিক ক্লাসেন। ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড :

ফাফ দু প্লেসিস (অধিনায়ক), স্টিফেন কুক, ডিন এলগার, হাশিম আমলা, জেপি দুমিনি, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভারনন ভিল্যান্ডার, কেশাব মহারাজ, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, ডুয়ান অলিভিয়ের, থিউনিস ডি ব্রুইন, হেনরিক ক্লাসেন, মরনে মরকেল, ক্রিস মরিস।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান