বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০২

বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’-এর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই পুরস্কার।

এ নিয়ে টানা দ্বিতীয়বার পুরস্কারটি এলো বাংলাদেশে। ২০১৫ সালে অভিষেকেই আলো ছড়ানো মুস্তাফিজুর রহমান জিতেছিলেন এই ওয়েবসাইটটির পুরস্কার। এবার মুস্তাফিজের পথ ধরে জিতলেন মিরাজ।

১৯ বছর বয়সী মিরাজের অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে। অভিষেক টেস্টেই বল হাতে জাদু দেখান এই অলরাউন্ডার। ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্টে মিরাজ তুলে নেন ৭ উইকেট। পরের টেস্টে মিরাজকে পাওয়া যায় আরও বিধ্বংসী রূপে। ওই ম্যাচে তার শিকার ছিল ১২ উইকেট। তার এই পারফরম্যান্সকে ‘সবার চেয়ে সেরা’ হিসেবে মূল্যায়ন করেছেন ‘ক্রিকইনফো’-এর বিচারকরা।

ক্যারিয়ারের প্রথম টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স মিরাজকে এনে দিয়েছে ‘ক্রিকইনফো’র বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার। ভারতের জসপ্রিৎ বুমরাহ, ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ার, দক্ষিণ আফ্রিকার স্টিফেন কুকের মতো ক্রিকেটারদের পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন মিরাজ। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম