দুই ভাইয়ের লড়াইয়ে পার্থক্য গড়ে দিলেন সুলতানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ১৯:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯:১১

অনেক অনিশ্চয়তার পর নারী ফুটবল লিগ আজ শনিবার থেকে মাঠে গড়িয়েছে। দিনের একমাত্র ম্যাচে অন্যতম আকর্ষণ ছিল দুই ভাইয়ের ডাগ আউটে মগজাস্ত্রের লড়াই। এতে গোলাম রব্বানী ছোটনের আর্মি স্পোর্টিং ক্লাবের জয় হয়েছে। ছোট ভাই গোলাম রায়হান বাপনের আতাউর রহমান কলেজকে ১-০ গোলে হারিয়ে মুন্সিয়ানা দেখিয়েছে তারা। একমাত্র গোলটি এসেছে মোসাম্মত সুলতানার কাছ থেকে। 

শনিবার বিকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া গতবারের রানার্সআপ আতাউর রহমান কলেজ আক্রমণে এগিয়ে ছিল। 

তহুরা-সাগরিকারা বেশ কয়েকবার চেষ্টা করেছে আর্মি দলের রক্ষণভাগ ভেদ করে এগিয়ে যেতে। তবে রক্ষণভাগের দৃঢ়তায় ও গোলকিপার মিলির নৈপুণ্যে গোলবার অক্ষত রাখা গেছে। 

ম্যাচ ঘড়ির ৩৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল পায় আর্মি দল। সতীর্থের পাসে সুলতানা দারুণ ফিনিশিং করেন।

ম্যাচে ফেরার চেষ্টা করে সফল হতে পারেনি বাপনের দল। তহুরারা পারেনি জাল কাঁপাতে।

ম্যাচ শেষে অভিষেকেই জয় পেয়ে ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'প্রতিপক্ষ আমাদের চেয়ে শক্তিশালী ছিল। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন হয়েছে।  তাদের বিপক্ষে আমার নির্দেশনা অনুযায়ী মেয়েরা খেলেছে। যেভাবে বলেছি সেভাবে পারফর্ম করেছে। বিশেষ করে তহুরা-সাগরিকাদের গোল করতে দেয়নি। বারবার আটকে দিয়েছে। আমি খুশি।'

বাপনকে নিয়ে ছোটন বলেছেন, ‘খেলার সময় সে আমার ভাই, তা মনে ছিল না। শুধু একজন কোচ হিসেবে দেখেছি। এই প্রথম আমরা কোনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি ছিলাম। ও চেষ্টা করেছে। ওর দল পারেনি।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম