বাংলাদেশের বিপক্ষে টেস্টে থাকবেন না ম্যাথুস

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪

অ্যাঞ্জেলো ম্যাথুস গত জানুয়ারির শেষদিকে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট মাঠে ফিরতে দিল না অ্যাঞ্জেলো ম্যাথুসকে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলবেন না শ্রীলঙ্কার অধিনায়ক।

গত ২২ জানুয়ারিতে চোটে পড়েন ম্যাথুস। এনিয়ে গত ছয় মাসে দ্বিতীয় টেস্ট সিরিজে থাকবেন না তিনি। এর আগে পায়ের একাধিক চোটে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাননি টেস্ট অধিনায়ক। পরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টেই খেললেও আবার চোট পান ম্যাথুস। এখনও সেরে ওঠার আভাস মিলছে না। অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ‘সম্ভবত’ পাওয়া যাবে ম্যাথুসকে।

কে হচ্ছেন বাংলাদেশ সিরিজের লঙ্কান অধিনায়ক? অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা করা পর্যন্ত। ওখানেই নির্বাচকরা জানাবেন অধিনায়কের নাম।

অবশ্য ম্যাথুসের জায়গায় দিনেশ চান্দিমালের নাম বেশি শোনা যাচ্ছে। ইনজুরির কারণে এ সহঅধিনায়ক জিম্বাবুয়ে সফরে ছিলেন না। ওই সফরে রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কার নেতৃত্ব দেন। হেরাথ ও চান্দিমালের পর নাম উঠতে পারে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া উপুল থারাঙ্গার। অবশ্য চান্দিমাল বা থারাঙ্গা কেউই কোনোদিন টেস্টে অধিনায়কত্ব করেননি।

আগামী ৭ ও ১৫ মার্চ হবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দুই টেস্ট। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম