বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে সেরা টেটং ও টেপুরগাড়ি বিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৯:৫৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:০২

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে সেরা টেটং ও  টেপুরগাড়ি বিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (সপ্তম আসর) এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে কক্সবাজারের পেকুয়ার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে (সাডেন ডেথে) ৫-৪ (১-১) গোলে সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামানুসারে অনুষ্ঠিত টুর্নামেন্টে বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীর চারঘাটের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (২৫ হাজার টাকা) পায় যথাক্রমে টেটং স্কুলের আবু হানিফ নোমান এবং মিনার উদ্দিন বুলেট। চ্যাম্পিয়ন দুই দল এক লাখ টাকা এবং রানার্সআপ দুই দল ৭৫ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করে।

এছাড়া বালক বিভাগে বরগুনার আমতলীর পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে ৫০ হাজার টাকা পুরস্কার পায়। সেই সঙ্গে শীর্ষ তিন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজাররা লাভ করেন জনপ্রতি ৫ হাজার টাকা পুরস্কার এবং ১টি করে মেডেল।

বালক বিভাগের ফাইনালে খেলার ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় সিলেটের কামরাঙ্গী স্কুল। গোলদাতা স্কুলটির অধিনায়ক আবু বক্কর সিদ্দিক। তবে দ্বিতীয়ার্ধে গোল করে সমতায় ফেরে টেটং স্কুল। এই গোলটিও আরেক অধিনায়কের, মিনার উদ্দিন বুলেটের (১-১)।

নির্ধারিত সময়ের খেলা শেষ হলে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম পাঁচ শটে ছিল সমতা (৪-৪)। পরে সাডেন ডেথে জেতে টেটং স্কুল (৫-৪)।

বালিকা বিভাগে রংপুরের টেপুরগাড়ী স্কুল মিতু আক্তারের দেওয়া একমাত্র গোলে হারায় রাজশাহীর বড়বাড়িয়া স্কুলকে।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম