ইংলিশদের সিরিজ জেতালেন রুট-ওকস

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১১:০২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১১:২৪

ইংলিশদের সিরিজ জেতালেন রুট-ওকস জো রুট, ক্রিস ওকস ও জেসন রয়ের হাফসেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জো রুট। এর আগে অবশ্য টস জিতে ব্যাট করে ২২৫ রানেই ‍গুটিয়ে যায় স্বাগতিকরা।

জবাবে খেলতে নেমে ওপেনার জেসন রয়ের হাফসেঞ্চুরিতে ভর করেই এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। যদিও এক সময় ২১ ওভারে তাদের স্কোর ছিল ১০৮ রানে দুই উইকেট। এরপরেই খানিকটা চিত্র পাল্টে স্বাগতিকদের ম্যাচে ফেরার রসদ যোগান দেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা। ১৬ রানেই পড়ে যায় ৪ উইকেট। অ্যাশলে নার্স ক্যারিয়ার সেরা ফিগারে ৩৪ রানে নেন ৩ উইকেট। বিশু নেন ৪৩ রানে দুই উইকেট। যদিও সপ্তম উইকেটে ১০২ রানের জুটি গড়েন জো রুট ও ক্রিস ওকস। এই দু'জনের জুটিতেই ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সফরকারীরা।

ওকস অপরাজিত ছিলেন ৬৮ রানে। তার ৮৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও দুটি ছয়। আর রুটের ১২৭ বলের ইনিংসে ছিল ৩টি চার।

এর আগে অবশ্য ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ ৫০ রানই আসে জেসন মোহাম্মদের ব্যাট থেকে। ৪২ রান করেন ওপেনার ব্রাথওয়েট। ইংলিশদের পক্ষে ৩টি উইকেট নেন প্লাঙ্কেট। দুটি করে নেন রশিদ ও ফিন। ম্যাচ সেরা হন জো রুট।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি