‘বাংলাদেশের বিপক্ষে হারটা হবে লজ্জাজনক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২১:৩৪আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২১:৪৭

দিমুথ করুণারত্নে কলম্বো টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সামনে তাই চোখ রাঙাচ্ছে হার। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এমন পরিস্থিতির সামনে পড়তে হয়নি তাদের কখনও। তাই হারটা ‘লজ্জাজনক’ হবে বলেই মন্তব্য করেছেন দিমুথ করুণারত্নে।

কলম্বো টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা পাঁচদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে ১৮বারের মতো। আগের ১৭বারের সাক্ষাতে শুধু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। শুধুমাত্র দুটো ম্যাচ তারা শেষ করতে পেরেছিল ড্র করে, তাছাড়া বাকি ১৫ম্যাচেই হারতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে। সেই দলের বিপক্ষেই এবার জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা ১৩৯ রানের লিড নিলেও হাতে আছে মোটে ২ উইকেট। তাই লক্ষ্যটা ১৬০ রানের মধ্যেই রাখতে চাইছে বাংলাদেশ।

কঠিন এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সেঞ্চুরিয়ান করুণারত্নে। দলের বর্তমান পরিস্থিতি তিনি খুব ভালো করেই ‍বুঝছেন। তাই হারের কথা উঠতেই বলে ফেললেন, ‘ঘরের মাটিতে আমরা সবশেষ খেলা ছয় টেস্টেই জিতেছি। আর বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারিনি কখনও। স্বাভাবিকভাবেই এটা (হার) হবে ভীষণ লজ্জাজনক।’

‘লজ্জাজনক’ এই পরিস্থিতির সামনে যাতে পড়তে না হয়, সে জন্য ঘুরে দাঁড়ানোর কথাও শোনালেন এই ব্যাটসম্যান, ‘আমরা ভুল করেছি, এখন সেগুলো শুধরাতে হবে। আমরা সবাই জানি কোথায় ভুল হয়েছে, আর এটাও নিশ্চিত ম্যাচ বাঁচাতে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব।’

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি