বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আর খেলা হচ্ছে না ডিকবিলার

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ২১:৫৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২২:২৪

নিরোশান ডিকবিলা রবিবার অনুশীলন করার সময় ধরা পড়ে তার চোট। শুরুতে ‘সাধারণ’ চোট ধরা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে বাঁ হাতের চোটটা বেশ গুরুতরই। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে ডিকবিলার।

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। এর ওপর একের পর এক আসছে দুঃসংবাদ। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তারা হারাল নিরোশান ডিকবিলাকে। হাতের চোটে দ্বিতীয় ওয়ানডের আগে ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

রবিবার অনুশীলন করার সময় ধরা পড়ে তার চোট। শুরুতে ‘সাধারণ’ চোট ধরা হলেও পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে বাঁ হাতের চোটটা বেশ গুরুতরই। তাই শুধু দ্বিতীয় ওয়ানডে নয়, বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের এই সিরিজে আর খেলাই হচ্ছে না। জানা গেছে, ফিট হতে ‘এক সপ্তাহের বেশি সময় লাগবে’, তাতে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করার সম্ভাবনা আছে ডিকবিলার।

চোটের কারণে ব্যাট ধরতে কষ্ট হচ্ছিল শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। চোটটা ঠিক কবে পেয়েছেন, সেটা বোঝা যাচ্ছে না, কারণ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি খেলেননি বলে। তখন অবশ্য চোট নয়, নিষেদ্ধাজ্ঞার কারণে খেলা হয়নি তার।

ডিকবিলার জায়গায় কারও নাম ঘোষণা না করা হলেও দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা দলে বেশ পরিবর্তন যে আসছে, সেটা নিশ্চিত। ইতিমধ্যে লঙ্কানরা দলে ডেকেছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরাকে। তবে পেস বোলিংয়ে যে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, সেটা নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদ্বীপের অন্তর্ভুক্তিই বলে দিচ্ছে। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের