সাড়ে ১০টায় শুরু না হলে ম্যাচ পরিত্যক্ত

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৮ মার্চ ২০১৭, ২০:২৩আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২০:৫৯

বৃষ্টিতে খেলা বন্ধ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি । শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পরই বিরতিতে যায় দুই দল। কিন্তু বাংলাদেশের ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। তাতেই তামিম-সৌম্যর ব্যাটিংয়ে নামতে বিলম্ব হচ্ছে।

শুরুতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এই মুহূর্তে ডাম্বুলার আকাশে বৃষ্টির মাত্রা বেড়েছে। মাঠের উইকেট, আউটফিল্ড সবই কভার দিয়ে ঢাকা।

বৃষ্টি না কমলে আরও দুইঘণ্টা অপেক্ষা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।  বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার মধ্যে কোনও অগ্রগতি না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।  সূচি অনুযায়ী কোনও রিজার্ভ ডে না থাকায় তৃতীয় ম্যাচটিই হবে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ।

নিয়ম অনুযায়ী ম্যাচের ফলের জন্য কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। সেটা না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আগামী দুই ঘণ্টার মধ্যে বৃষ্টি কমলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ডি/এল মেথড অনুযায়ী জয়ের লক্ষ্যমাত্রা পাবেন। যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ!

বৃষ্টির আগে শ্রীলঙ্কা ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে কুশল মেন্ডিস সর্বোচ্চ ১০২ রান সংগ্রহ করেছেন। তাসকিন সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তরুণ এই পেসার।

/আরআই/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান