জবাব দেওয়ার কিছু নেই: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
৩১ মার্চ ২০১৭, ১৯:৩৯আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৯:৫২

জবাব দেওয়ার কিছু নেই: মাশরাফি

নিউজিল্যান্ড সফরের পর ভারত সফরে প্রত্যাশা মতো ফল আসেনি। লঙ্কানদের বিপক্ষে বিদেশের মাটিতে ভালো খেলার যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। তার পরেও মাশরাফি এমন জয়কে জবাব হিসেবে ভাবছেন না।

বিদেশের মাটিতে বাংলাদেশ দলের পরীক্ষাটা শুরু হয়েছিল গত নিউজিল্যান্ড সফর থেকে। কেননা তার আগে বাংলাদেশ ঘরের মাঠে অসাধারণ খেলে আসছিল। বাকি ছিল কেবল বিদেশের মাটিতে ভালো খেলা। বাইরে কেমন খেলে বাংলাদেশ-বিষয়টি অনেকের কাছেই বড় ধরনের প্রশ্ন আকারে এসেছিল।
যদিও নিউজিল্যান্ড সফরের পর ভারত সফরে প্রত্যাশা মতো ফল আসেনি। লঙ্কানদের বিপক্ষে বিদেশের মাটিতে ভালো খেলার যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। তার পরেও মাশরাফি এমন জয়কে জবাব হিসেবে ভাবছেন না, ‘জবাব দেওয়ার কিছু নেই। যারা প্রশ্ন করে তারাও বাংলাদেশি, আমরা যারা খেলছি তারাও বাংলাদেশি। তাদের প্রত্যাশা অবশ্যই থাকে। প্রত্যাশা অনুযায়ী হয়তো সব সময় সব কিছু হয় না। সারা পৃথিবীতেই সবার জন্য দেশের বাইরের ম্যাচ খেলা কঠিন।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘যত দল ভারতে এসে খেলেছে ওদের জন্য কঠিন ছিল। আবার ভারত যখন অন্য কোথাও খেলতে যায় ওদের জন্য সেটা কঠিন। বাংলাদেশে যখন অন্য দল আসছে আমরা ভালো খেলছি। এটাই বাস্তবতা।’
এই বছর বাংলাদেশের দেশের বাইরে অনেক সিরিজ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে আরও পরীক্ষায় বসতে হবে। মাশরাফি মনে করেন বড় দল হতে হলে বিদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলতে হবে, ‘বাংলাদেশ দল হিসেবে গড়ে উঠবে তখনই, যখন আমরা দেশের বাইরে বেশিরভাগ ম্যাচ জিততে থাকব। নিউজিল্যান্ড সফরের আগে বলেছিলাম, এটা আমাদের জন্য সত্যিকারের পরীক্ষা। আমরা ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচ জিতেছি, এখন শুরু হচ্ছে দেশের বাইরের ম্যাচ দিয়ে। নিউজিল্যান্ডে ফল আমাদের পক্ষে আসেনি, তবে অনেকগুলো ম্যাচে আমরা খুব কাছাকাছি ছিলাম। এখানে এসে একটা টেস্ট জিতেছি, একটা ওয়ানডে জিতেছি। উন্নতিটা কিন্তু একবারে হবে না।’
/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি