শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় মুমিনুলদের

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ১৬:৪৬আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২১:৫৬

সাইফউদ্দিনের ৩৭ রানের ইনিংস যথেষ্ট ছিল না শনিবার দুই প্রান্তে একে অপরকে মোকাবিলা করতে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওপারে জাতীয় দল, আর এপারে অনূর্ধ্ব-২৩ দল মুখোমুখি। ইমার্জিং কাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে মুমিনুল হকের বাংলাদেশকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে হেরেছে স্বাগতিকরা।

আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৮.৫ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল।

গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলতে নামা বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নামে। শুরুতে বড় ধরনের ধাক্কা খায় স্বাগতিকরা। আসিথা ফার্নান্দোর হ্যাটট্রিকে টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের সপ্তম ওভারে প্রথম তিন বলে পরপর আফিফ হোসেন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত আউট হন।

২০ রানে তিন উইকেট হারিয়ে নড়বড়ে বাংলাদেশ আর দাঁড়াতে পারেনি। ১২০ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসানের ৫৬ রানের জুটিতে দেড়শ পার করে বাংলাদেশ।

ইনিংস সেরা ৩৭ রান করেন সাইফউদ্দিন। ২৩ রানে রিটায়ার্ড হার্ট হন আবুল। নাসির হোসেন করেন দ্বিতীয় সেরা ৩৮ রান।

ফার্নান্দো ১০ ওভারে ৩৩ রান দিয়ে নেন সর্বোচ্চ ৪ উইকেট।

লঙ্কানদের কম রানের লক্ষ্য দেওয়ার পর ১৫ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় বাংলাদেশ। কিন্তু সেই বিপদ আর ঘনীভূত হতে দেয়নি সফরকারীরা। সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালানকা অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়ে দলকে জেতান।

আগামী ৩ এপ্রিল শ্রীলঙ্কা ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। একই দিন এমএ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তান ইমার্জিং টিমকে ১২৩ রানে হারিয়েছে পাকিস্তান। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/    

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের