নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম জানা যাবে আজই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৫ এপ্রিল ২০১৭, ০৯:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০৯:৪৬

সবচেয়ে বেশি নাম আসছে সাকিব আল হাসানের। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে হুট করেই এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ফলে বৃহস্পতিবারই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি।

এখন তার অবসরের পর পরই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, কে হচ্ছেন টি-টোয়েন্টির পরবর্তী অধিনায়ক? সেই ইস্যুতে কলম্বোর বাতাসে ইতোমধ্যেই ডাল পালা মেলতে শুরু করেছে নানা গুঞ্জন! সেখানে সবচেয়ে বেশি নাম আসছে সাকিব আল হাসানের। তবে মঙ্গলবার বিষয়টি খোলাসা না হলেও বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। সেখানেই নতুন অধিনায়কের বিষয়টি পরিষ্কার হতে পারে।

তার আগে অবশ্য নাজমুল হাসান পাপন নিজ গাড়িতে উঠতে উঠতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সহ অধিনায়কের দায়িত্বে সাকিব আছে। এই দলে আরও দুইজন সিনিয়র আছে, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। এদের মধ্যে যে কেউই হতে পারে। সব কিছুই আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। দলের জন্য যেটা ভালো হয় সেটাই করবো।’

এদিকে মাশরাফির বিদায় নিয়ে তিনি বলেছেন, ‘মাশরাফি ওয়ানডের অধিনায়ক। যতদিন ইচ্ছে খেলবে। তার নেতৃত্বে আমরা অনেক ভালো করছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

যদিও জানা গেছে, অধিনায়কত্বের দৌঁড়ে খানিকটা এগিয়ে আছেন সাকিব আল হাসানই। তিনি এর আগেও বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন। মাশরাফি থাকাকালে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন মাত্র ৪ ম্যাচে। ২০০৯ এবং ২০১০ সালে ওই চার ম্যাচের কোনওটিতেই জিততে পারেনি বাংলাদেশ। যদিও এই চারবারই মাশরাফির ইনজুরিতে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। সাকিবকে নিয়ে শঙ্কা একটাই। নিউজিল্যান্ড সফর শেষে বোর্ড সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘সাকিব অধিনায়কত্ব নিতে আগ্রহী নন।’

সবকিছু মিলিয়ে কোনও কারণে সাকিব অধিনায়ক না হলে বিসিবির পরের পছন্দ মাহমুদউল্লাহ। সর্বশেষ দুটি বিপিএলে তার নেতৃত্বে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিল বরিশাল বুলস ও খুলনা টাইটানস। মঙ্গলবার মাশরাফির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আপনার পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান। মাশরাফি কৌশলী হয়ে উত্তর দেন এভাবে, ‘আমি এখনো জানি না কে হবে। যেই হোক, তার প্রতি আমার শুভকামনা রইলো। আশা করি সে দলকে যোগ্য নেতৃত্ব দিতে পারবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম