মাশরাফির জন্য খেলবেন মোসাদ্দেকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৫ এপ্রিল ২০১৭, ১৪:৪১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৪:৪৮

মাশরাফির জন্য খেলবেন মোসাদ্দেকরা শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচটিই হতে যাচ্ছে মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওয়ানডে খেললেও আর কোনও দিন টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবেন না। মঙ্গলবার ম্যাচ শুরুর আগে এমনই ঘোষণাই আসে মাশরাফির কাছ থেকে।

তাই মাশরাফির ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাকে জয় উপহার দিতে চান সতীর্থরা। দলের তরুণ খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত বুধবার সংবাদ মাধ্যমকে এমন কথাই জানালেন, ‘কালকে জয়ের বিকল্প কিছু নেই। আমার মনে হয় দলের সবাই কালকে মাশরাফি ভাইয়ের জন্য খেলবে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’

তরুণ খেলোয়াড় সবাই মাশরাফির দারুণ ভক্ত। যে কোনও সমস্যায় মাশরাফির দরজা খোলা থাকে এই তরুণদের জন্য। তাদেরই একজন প্রতিনিধি তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। যখনই নানা সমস্যা পড়েছেন, ছুটে গিয়েছেন মাশরাফির কাছে। তাইতো হুট করে এমন একজন বড় ভাইকে হারানোটা মেনে নিতে পারেননি মোসাদ্দেক, ‘ওই সময়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। উনি আমাকে বলছিলেন, তুই খুব ভালো ছন্দে আছিস। পরের প্রজন্মের মধ্যে তুই, মিরাজ, মুস্তাফিজ আছিস।’

এভাবেই মাশরাফির কথাতে অনুপ্রেরণা নিচ্ছেন তরুণ এই ক্রিকেটার। খানিকটা আবেগ জড়িত কণ্ঠে মোসাদ্দেক বলেছেন, ‘তিনি বলেছেন-নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন পরবর্তী অধিনায়ক হতে পারিস। এটা শোনার পর থেকে আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। হয়তো এখন থেকে নিজেকে সেভাবেই প্রস্তত করব।’

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি