মোসাদ্দেকের সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ২১:৩৯আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২১:৪৩

ম্যাচসেরার পুরস্কার হাতে মোসাদ্দেক শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সফর শেষে আবার মাঠে নেমে পড়েছেন মোসাদ্দেক হোসেন। নেমেই করলেন বাজিমাত। সেঞ্চুরি দিয়ে শুরু করলেন প্রিমিয়ার ক্রিকেট লিগের মৌসুম। ঝোড়ো সেঞ্চুরিতে এই অলরাউন্ডার নিশ্চিত করেছেন তার দল আবাহনীর জয়ও।
প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনের একমাত্র সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেনের। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ব্যাটসম্যানের ঝোড়ো সেঞ্চুরিতেই খেলাঘরের ২৯৩ রানের লক্ষ্য ১৫ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় আবাহনী। ম্যাচসেরার পুরস্কার জেতা জাতীয় দলের এই ব্যাটসম্যান ৮৫ বলে খেলেন ১১০ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার। তার সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহর ৫৯ ও নাজমুল হোসেনের ৪৫ রানের কার্যকর দুটি ইনিংস রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

এর আগে নাফিস ইকবাল (৭৮) ও রবিউল ইসলামের (৭৪) হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরে জমা করে তারা ২৯৩ রান। যদিও মোসাদ্দেক ঝড়ে কাজে আসেনি সেটি। আবাহনীর সফল বোলার সাইফউদ্দিন ৪৫ রানে নেন ৩ উইকেট।

/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের