কলকাতার বিপক্ষে অফ-কাটার পাওয়ার আশা মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৮:০৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৮:০৬

মুস্তাফিজুর রহমান গত আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের এবারের শুরুটা মোটেও ভালো হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে হতাশ করেছেন ও হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এ তারকা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি। শনিবার কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে অফ-কাটারে চমকে দেওয়ার আত্মবিশ্বাস তার কণ্ঠে।

কলকাতার বিপক্ষে এদিন প্রথম ম্যাচে বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে হায়দরাবাদ। ইডেনের শুকনো পিচ প্রত্যাশা করে ‘দ্য ফিজ’ বলেছেন, ‘কাটার নির্ভর করে উইকেটের উপর। ম্যাচটি দিনে শুরু, যদি উইকেট শুকনো থাকে তাহলে কাটার দেখার সুযোগ পাওয়া যাবে।’

শ্রীলঙ্কা সফরে থাকায় আইপিএলের প্রথম দুই ম্যাচে ছিলেন না বাংলাদেশের এ পেসার। মুম্বাইয়ের বিপক্ষে খেলেছেন এ আসরের প্রথম ম্যাচ, যেখানে মাত্র ২.৪ ওভার বল করে কোনও উইকেট না পেয়ে দিয়েছেন ৩৪ রান। প্রথম ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। লেন্থে বেশ সমস্যা হচ্ছিল এবং যেখানে বল ফেলার কথা সেখানে ফেলতে পারছিলাম না।’

কলকাতার বিপক্ষে পেসনির্ভর হায়দরাবাদ সুবিধা পাবে বিশ্বাস মুস্তাফিজের, ‘যদি উইকেট ভালো থাকে তাহলে অবশ্যই আমরা ভালো করব। আমাদের শক্তিশালী পেস বোলিং ইউনিট আছে। ব্যাটিংও ভালো।’ নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চান তিনি, ‘আমি যখন খেলি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। যদি দলে জায়গা পাই তাহলে আমি সেরাটাই দেব।’ সূত্র- ওয়ানইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের