সানি-ইমতিয়াজের নৈপুণ্যে জিতেছে দোলেশ্বর

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৯:১৬

বল করছেন সানি মাঠের বাইরের বিতর্ককে গায়ে লাগাচ্ছেন না আরাফাত সানি। তার প্রমাণ দিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচেও। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া এ স্পিনার সোমবার ব্রাদার্স ইউনিয়নের চার উইকেট ফেলে দিয়েছেন। তার বোলিং নৈপুণ্যে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে ৪ উইকেটে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল ব্রাদার্স। মিজানুর রহমান ও জুনাইদ সিদ্দিকীর শতাধিক রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। সানির শেষদিকের স্পিন নৈপুণ্যে সেটা আর হয়নি।  

দোলেশ্বরের এ স্পিনার তার শেষ ওভারে তিন উইকেট তুলে নেন। ১০ ওভারে সানি ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ব্রাদার্স ৯ উইকেটে করে ২৪৬ রান।

ব্রাদার্সের মিজানুর ৫৬ ও জুনাইদ ৮৭ রান করেন। মায়শুকুর রহমান ৪৭ রান। ম্যাচসেরা ইমতিয়াজ ২৪৭ রানের লক্ষ্যটা সহজ করে দেন ওপেনার ইমতিয়াজ হোসেন। যদিও এক রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। দোলেশ্বরের এ ব্যাটসম্যান যখন ৯৯ রানে আউট হন, তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ২৩৫ রান। ইমতিয়াজের ১৪৩ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও ২টি ছয়। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

৪৮.৩ ওভারে ৬ উইকেটে দোলেশ্বরকে ২৪৭ রান এনে দিতে আরও অবদান আছে আবদুল মাজিদ (৪৫) ও মার্শাল আইয়ুবের (৩৩)।

ব্রাদার্সের মোহাম্মদ সাদ্দাম তিন উইকেট নেন।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের