মিরপুর একাডেমি মাঠে নাজমুল করিমের জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ১২:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১২:৫৩

মিরপুর একাডেমি মাঠে নাজমুল করিমের জানাজা সম্পন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর প্রথম জানাজা মিরপুরের একাডেমি মাঠে সম্পন্ন হয়েছে। বুধবার প্রয়াত এই সংগঠকের জানাজায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির বোর্ড পরিচালক, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক এবং তার পরিবারের সদস্যরা।

নাজমুল করিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে কলাবাগান মাঠে। এরপর গাজীপুরের কালীগঞ্জে তার দাফন সম্পন্ন হবে।

মিরপুর একাডেমি মাঠে নাজমুল করিমের জানাজা সম্পন্ন জানাজা শেষে ক্রিকেট বোর্ডের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও কামরুল ইসলাম রাব্বি।

এছাড়া বিসিবির বিভিন্ন কমিটি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশেনের পক্ষ থেকে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, নাজমুল করিমের সম্মানে বুধবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বোর্ডের সবাই বুকে কালো ব্যাজ ধারন করেছে। সেই সঙ্গে এদিন ক্রিকেট বোর্ডের অধীনে বুধবারের সকল ম্যাচ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজমুল করিম। সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিসিবির পরিচালক ছাড়াও নাজমুল করিম টিংকু কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কলাবাগান ক্রীড়া চক্রেরও সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম