এক ম্যাচ খেলেই বাদ সাকিব

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ২০:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২১:০৮

সাকিব আল হাসান ৫ ম্যাচ পর হয়েছিল অপেক্ষার অবসান। বাংলাদেশের ক্রিকেট-ভক্তরা আইপিএলের দশম আসরে প্রথমবার মাঠে দেখতে পেয়েছিলেন সাকিব আল হাসানকে। গুজরাট লায়ন্সের বিপক্ষে তাকে প্রথমবার একাদশে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরের ম্যাচেই আবার বাদ পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা। বৃষ্টির কারণে ইডেন গার্ডেন্সে প্রায় ৪৫ মিনিট পর টস করতে নামেন দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। টস জিতে ফিল্ডিং নেন কোহলি। কিন্তু বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিলেন গম্ভীরের বক্তব্য শোনার জন্য। হতাশ করেছেন তিনি। দলে কোনও পরিবর্তন আছে কিনা প্রশ্নে কলকাতা অধিনায়ক বলেন, ‘কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরানো হয়েছে সাকিবের জায়গায়।’

গত শুক্রবার সাকিবের ফেরার ম্যাচে গুজরাটের কাছে ৪ উইকেটে হেরেছিল কলকাতা। আইপিএলে এটি ছিল তাদের দ্বিতীয় হার। দলের মতো ওই দিন নিষ্প্রভ ছিলেন সাকিবও। কলকাতার ইনিংসের শেষ বলে ক্রিজে নামার সুযোগ পেয়ে ১ বলে করেন ১ রান। বল হাতে ছিলেন চরম ব্যর্থ। ৩ ওভার বল করে ৩১ রান দেন, উইকেট সংখ্যা শূন্য। ৭টি ‘ডট’ বল দিলেও ৫টি চার ও ১টি ছক্কা হজম করতে হয়েছিল তাকে। সেজন্যই হয়তো পরের ম্যাচে আবার মাঠের বাইরে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক! সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম