‘বিদেশেও দ্রুত সাফল্য পাবে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৫



শ্রীলঙ্কায় বাংলাদেশের একটি সাফল্যের মুহূর্ত ঘরের মাঠে বাংলাদেশ যতটা সফল, বিদেশের মাটিতে ততটা নয়। মাশরাফি মুর্তজা অবশ্য এ নিয়ে হতাশ নন। তার বিশ্বাস, টাইগারদের দেশের বাইরে নিয়মিত সাফল্য পাওয়া শুধুই সময়ের ব্যাপার।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের আশাবাদ, ‘আমার বিশ্বাস, বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে অন্য দলগুলোর চেয়ে অনেক দ্রুত সফল হবে। ড্রেসিংরুমে আমরা এমন  বিশ্বাস নিয়ে থাকি যে, অন্যান্য প্রতিষ্ঠিত দলের চেয়েও বাংলাদেশ বিদেশের মাটিতে অনেক কম সময়ে সাফল্য পাবে।’

পরিসংখ্যান বলছে, টাইগাররা দেশের মাটিতে অনেক বেশি সফল। ঘরের মাঠে ১৫৮ ম্যাচ খেলে ৬৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে দেশের বাইরে ১০৭ ম্যাচে খেলে জয়ের উল্লাস ২৪ বার। অবশ্য নিরপেক্ষ ভেন্যুর হিসেব ধরলে বিদেশে মোট ১৬৬ ম্যাচ খেলে জয়ের সংখ্যা ৩৮।

দেশের পাশাপাশি বিদেশেও সাফল্যের ওপর গুরুত্ব দিয়ে মাশরাফির মন্তব্য, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিউজিল্যান্ড সফর থেকে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ শুরু হয়েছে। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অ্যাওয়ে ম্যাচে ভালো খেলা। ঘরের মাঠের সঙ্গে তুলনায় বিদেশে আমাদের পারফরম্যান্সের ব্যবধান হয়তো আকাশ-পাতাল।’

তবে দেশের বাইরে জয় পাওয়া যে কারও জন্যই যে কঠিন, সে কথাও জোরের সঙ্গে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘ক্রিকেট বিশ্লেষকরা ভালো বলতে পারবেন, অ্যাওয়ে ম্যাচে জেতা কত কঠিন। তবে শ্রীলঙ্কায় আমাদের তৃতীয় ওয়ানডে জেতা উচিত ছিল। অবশ্য প্রতিষ্ঠিত দলগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন, তারা বেশিরভাগ অ্যাওয়ে ম্যাচ হেরে যায়।’


/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি