২৫ বছর বয়সেই অবসর!

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪৯

জাফর আনসারির টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে বয়স মাত্র ২৫। ইংল্যান্ড জাতীয় দলে এই বয়সে অভিষেক হয়েছে অনেক ক্রিকেটারের। জাফর আনসারির আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখাটা অবশ্য ২৩ বছর বয়সে। গত দুই বছরে ওয়ানডের পর টেস্ট অভিষেক হয়ে গেছে এই অলরাউন্ডারের। সামনে ছিল সমৃদ্ধ ‍ক্রিকেট ক্যারিয়ারের হাতছানি। যদিও ২২ গজের পথচলাটা থামিয়ে দিলেন জাফর ২৫ বছর বয়সেই! বুধবার আচমকা ঘোষণা দেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার।

খুব বেশি দিন আগের কথা নয়, গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। ওই সফরে টাইগারদের বিপক্ষে টেস্টে অভিষেকও হয়ে যায় জাফরের। পরে ভারত সফরেও টেস্ট খেলেছেন ২০১৫ সালে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া এই অলরাউন্ডার। সবেই ফুটতে থাকা ফুল ঝরে পড়ল কলি থেকেই। হঠাৎই ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ২২ গজ ছেড়ে অন্য চ্যালেঞ্জ নিতে চান জাফর।

৩ টেস্টের সঙ্গে একটি ওয়ানডে খেলা জাফরের ক্যারিয়ার শুরু কাউন্টি দল সারের হয়ে। ওখান থেকেই নিজেকে তৈরি করা বাঁহাতি ব্যাটসম্যান বিদায় বেলায় কৃতজ্ঞতা জানালেন ক্লাবের প্রতি। সেই সঙ্গে নিজের সিদ্ধান্তের এটাই সেরা সময় হিসেবে মেনে নিয়েছেন জাফর, ‘পেশাদারী ক্যারিয়ারের ৭ বছর ও সব মিলিয়ে এই খেলাটিতে দুই দশক কাটিয়ে দেওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার। সিদ্ধান্তটা খুব কঠিন, আর আমি এটা মোটেও হালকাভাবে নেয়নি।’ সারের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি এভাবে, ‘মাত্র ৮ বছর বয়সে খেলা শুরু করি সারেতে, এরপর থেকে এই ক্লাবটি আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। সারে সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে, এই জন্য ক্লাবটির প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

৩ টেস্টে ৩২ রান ও ৫ উইকেটের মালিক প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯.৭৯ গড়ে করেছেন ৮,২০১ রান। এখন ২২ গজকে বিদায় দিয়ে নতুন অধ্যায় খুলতে চান তিনি, ‘জানি এই সময়ে অবসরের ঘোষণা দেওয়াটা বিস্ময়কর, তবে আমি সবসময় বিশ্বাস করে এসেছি, ক্রিকেট শুধুমাত্র আমার জীবনের একটা অংশ। আমার আরও অনেক স্বপ্ন আছে, যেগুলো আমি পূরণ করতে চাই।’ দ্য টেলিগ্রাফ

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম