মেহেদী মারুফের সেঞ্চুরিতে জিতেছে প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৪

সেঞ্চুরি পূরণ করা মেহেদী মারুফ হয়েছেন ম্যাচসেরাও মেহেদী মারুফের অসাধারণ সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে দুর্দান্ত জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ১৩০ রানের বড় ব্যবধানে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংক ৪৯.৪ ওভারে গুটিয়ে যায় ২৮৩ রানে। জবাবে প্রাইম ব্যাংকের বোলারদের তোপের মুখে পড়ে ৩৩.৫ ওভারে মাত্র ১৫৩ রান তুলতেই অলআউট হয় ভিক্টোরিয়া।

প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফের ১০৩ বলে ১০১ রানের কার্যকরী ইনিংসের ওপর ভর দিয়ে প্রাইম ব্যাংক গড়ে বড় স্কোর। মেহেদী ছাড়াও আসিফ আহমেদ (৩৭) ও অভিমন্যু ইশোরাম (৩৩) দায়িত্বশীল ইনিংস খেলেছেন। মারুফ তার ১০৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়।

ভিক্টোরিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার মনির হোসেন পেয়েছেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মঈনুল ইসলাম, রুবেল মিয়া ও ইহসানুল আহসান।

২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ভিক্টোরিয়া ৩৩.৫ ওভারে মাত্র ১৫৩ রানে অলআউট হয়। আরিফুল হক ও আল আমিন হোসেনের বোলিং তোপে পড়ে ভিক্টোরিয়ার ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। দলের হয়ে শফিউল হায়াত সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া নাসিরুদ্দিন ফারুক ২৭, উত্তম সরকার ২৪ এবং মনির হোসেন করেছেন ২৫ রান।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে আরিফুল হক সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া আল আমিন হোসেন দুটি এবং নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আল-আমিন ও তাইবুর রহমান নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের